নিজের ভাষায় বলুন। বাংলা, ইংরেজি, ভাঙা ভাঙা, সবই চলে।
আগে HTML, CSS বা Remotion শেখা লাগবে না।
আমার পছন্দ Claude। পারলে Pro plan নিয়ে চেষ্টা করুন। ভয়েসের জন্য অনেক TTS আছে, আমার ভালো লাগে ElevenLabs।
বলুন কার জন্য, কী বলতে চান, কোন রঙ, কেমন ডিজাইন পছন্দ, আর logo দিন।
“আরও ভালো করো” বলবেন না। ঠিক কোনটা চোখে লাগছে, সেটা বলুন।
শেষে ফাইনাল ভিডিও ফাইল চান। প্ল্যান ভেদে export আলাদা, তাই কীভাবে পাবেন জিজ্ঞেস করুন।
আপনার কাজ
আজই সত্যিকারের কোনো কিছুর জন্য একটা ১০ সেকেন্ডের ভিডিও বানান। অন্তত তিনবার বদলান।
Prompt pack
একটা কপি করুন, ব্র্যাকেটের জায়গায় নিজের কথা লিখুন, পাঠিয়ে দিন।
এখান থেকে শুরু
আমাকে ৯:১৬ মাপে ১৫ সেকেন্ডের একটা motion graphics ভিডিও বানিয়ে দাও।
কার জন্য: [কে দেখবে]
কী বলবে: [আপনার কথা]
রঙ: [আপনার রঙ]
পছন্দের ডিজাইন: [কেমন, বা একটা উদাহরণ]
আমার logo দিলাম, হুবহু এটাই ব্যবহার করবে।
লেখা বড় হবে, এক লাইন এক লাইন করে আসবে।
অফারের বিজ্ঞাপন
[ব্যবসার নাম]-এর জন্য ৯:১৬ মাপে ১৫ সেকেন্ডের একটা motion graphics বিজ্ঞাপন বানাও। অফারটা হলো [অফার]। প্রথম সেকেন্ডেই অফারটা বলবে, শেষে [যোগাযোগ] দেবে। লেখা বড়, প্রতি স্ক্রিনে একটা কথা। রঙ: [রঙ]।
কোনো কিছু বোঝানো
[বিষয়] কীভাবে কাজ করে, সেটা ৯:১৬ মাপে ৩০ সেকেন্ডের অ্যানিমেশনে বোঝাও, এমন কাউকে যে আগে কখনো শোনেনি। ছবি না, সহজ আঁকা shape ব্যবহার করো। প্রতি বাক্যে visual বদলাবে।
Logo reveal
আমার logo দিলাম। [রঙ] ব্যাকগ্রাউন্ডে ৫ সেকেন্ডের একটা logo reveal বানাও। Logo হুবহু এটাই থাকবে, নতুন করে আঁকবে না, রঙও বদলাবে না। শেষে এক সেকেন্ড পুরো logo দেখাবে।
নতুন পণ্য
[পণ্য]-এর জন্য ২০ সেকেন্ডের একটা লঞ্চ অ্যানিমেশন বানাও। আগে সমস্যা, তারপর পণ্য, তারপর তিনটা সুবিধা: [১], [২], [৩]। শেষে [কী করতে হবে]।
সংখ্যা
এই ডেটা দিয়ে ১৬:৯ মাপে ১৫ সেকেন্ডের অ্যানিমেটেড চার্ট বানাও: [ডেটা]। সংখ্যাগুলো গুনে গুনে বাড়বে, সবচেয়ে বড় পরিবর্তনটা হাইলাইট করবে। শুধু আমার সংখ্যাই ব্যবহার করবে।
ওয়েবসাইট
[ব্যবসার নাম]-এর জন্য এক পাতার ওয়েবসাইট বানাও। এটা [কাদের জন্য]। ভিজিটর যে একটা কাজ করবে, সেটা হলো [কাজ]। আমার আসল লেখা: [লেখা]। আগে ফোনে সুন্দর দেখাতে হবে।
ছোট কিছু ট্রিক
ওকেই জিজ্ঞেস করতে বলুনলিখে দিন “শুরু করার আগে কী কী লাগবে আমাকে জিজ্ঞেস করো”। লম্বা prompt না লিখেও ভালো ফল পাবেন।
একটা উদাহরণ দেখানস্টাইলটা বোঝাতে না পারলে পছন্দের একটা স্ক্রিনশট বা লিংক দিন, আর বলুন কোন জিনিসটা ভালো লেগেছে।
আগে স্টিল দেখুনলম্বা ভিডিওতে পুরো অ্যানিমেশনের আগে কয়েকটা স্টিল ফ্রেম চান। একটা ছবি ঠিক করা অনেক সহজ।
একবারে একটা বদলপ্রতি মেসেজে একটা জিনিসই বদলাতে বলুন। কিছু ভাঙলে বুঝবেন কেন ভেঙেছে।
সমস্যাটা পেস্ট করুনকোনো error দেখালে হুবহু লেখাটা পেস্ট করে ঠিক করে দিতে বলুন।
ভালোগুলো জমিয়ে রাখুনযে prompt-এ ভালো ফল এসেছে, সেটা রেখে দিন। পরের বার ফাঁকা বক্স থেকে না, ওখান থেকে শুরু করুন।
ক্লাসটা কাজে লাগলে
চাইলে এক কাপ কফি খাওয়াতে পারেন, একদম ইচ্ছা হলে। ক্লাসগুলো এমনিতেই ফ্রি থাকবে।